ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

এক কেজি স্বর্ণ ফেলে পালালো চোরকারবারীরা

প্রকাশ : ০৬ মার্চ ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এক কেজি স্বর্ণ ফেলে পালালো চোরকারবারীরা

ভারতীয় সীমান্তবর্তী ফেনীর পরশুরামের বাউর পাথর বিজিবির উপস্থিতি টের পেয়ে এক কেজি সমপরিমাণের ৯টি স্বর্ণের বার ফেলে পালিয়েছে চোরাকারবারীরা।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লেঃ কর্ণেল কামরুজ্জামান স্বর্ণ জব্দ করার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে পরশুরাম বিওপি’র নাঃ সুবেঃ মোঃ হাসিবুর রহমানের নেতৃত্বে বাউর পাথর এলাকার বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত পিলার-২১৬২/৮ থেকে বাংলাদেশের ২০ গজ ভেতরে ৯টি স্বর্ণের বার (৯৬৬.৪৮ গ্রাম) ফেলে পালায় তারা।

তিনি বলেন, জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ ৮১ হাজার ৫শ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক বা সনাক্ত করা যায়নি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এক কেজি স্বর্ণ ফেলে পালালো চোরকারবারীরা

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২০

featured Image

ভারতীয় সীমান্তবর্তী ফেনীর পরশুরামের বাউর পাথর বিজিবির উপস্থিতি টের পেয়ে এক কেজি সমপরিমাণের ৯টি স্বর্ণের বার ফেলে পালিয়েছে চোরাকারবারীরা।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লেঃ কর্ণেল কামরুজ্জামান স্বর্ণ জব্দ করার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে পরশুরাম বিওপি’র নাঃ সুবেঃ মোঃ হাসিবুর রহমানের নেতৃত্বে বাউর পাথর এলাকার বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত পিলার-২১৬২/৮ থেকে বাংলাদেশের ২০ গজ ভেতরে ৯টি স্বর্ণের বার (৯৬৬.৪৮ গ্রাম) ফেলে পালায় তারা।

তিনি বলেন, জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ ৮১ হাজার ৫শ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক বা সনাক্ত করা যায়নি।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
এক কেজি স্বর্ণ ফেলে পালালো চোরকারবারীরা
0:00 0:00
1.0x