ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মুজিববর্ষ উপলক্ষ্যে পরশুরাম ফ্রেন্ডস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরশুরামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে উত্তর শালধর ফ্রেন্ডস ক্লাব। মঙ্গলবার (৩ মার্চ) রাত্রিকালীন শর্ট বাউন্ডারির এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম শফিকুল হোসেন মহিম।

আয়োজক সূত্র জানায়, তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করার লক্ষ্যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নকআউট পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টে উপজেলার ১৩টি দল অংশগ্রহণ করে।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন মোল্লা মহসিনের সভাপতিত্বে ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাকিব, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত রুবেল, চিথলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইয়াছিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোশারফ।

টুর্নামেন্টে বঙ্গবন্ধু স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তর শালধর ফ্রেন্ডস ক্লাব।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুজিববর্ষ উপলক্ষ্যে পরশুরাম ফ্রেন্ডস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x