ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মন্দির পাহারা দিল হেফাজতের নেতাকর্মীরা

মন্দির পাহারা দিল হেফাজতের নেতাকর্মীরা

মন্দির পাহারা দিয়ে ফেনীতে সম্প্রীতির উদাহরণ স্থাপন করল হেফাজতের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভারতে এনআরসি ও সিএএ-এর নামে মুসলিম গণহত্যা, মসজিদ ধ্বংস ও বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশ হতে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জগন্নাথ বাড়ি মন্দির ও ট্রাংক রোডে জয়কালী মন্দির নিরাপত্তায় পাহারা দিতে দেখা গেছে দলটির কর্মীদের। বিক্ষোভের পুরোটা সময় জুড়ে হাতে হাত ধরে ব্যারিকেডের সৃষ্টি করে মন্দির পাহারা দেয় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ও স্থিরচিত্র বিপুল প্রশংসা পেয়েছে।

সংগঠনের ফেনী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস হোসেন বলেন, এদেশে আমরা সকল ধর্মের মানুষ সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করি। দিল্লীতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। মিছিলে বিভিন্ন ধরনের মানুষ আসতে পারে। উদ্দেশ্যমূলকভাবে মন্দিরে যাতে কেউ হামলা করতে না পারে তাই এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, কারো হীন উদ্দেশ্যের কারণে আমাদের সংগঠন অথবা হিন্দু-মুসলমান বিদ্বেষ সৃষ্টি হোক তা আমরা চাই না।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মন্দির পাহারা দিল হেফাজতের নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মন্দির পাহারা দিল হেফাজতের নেতাকর্মীরা
0:00 0:00
1.0x