ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ভারতে এনআরসি ও সিএএ-এর নামে মুসলিম গণহত্যা, মসজিদ ধ্বংস ও বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে শহরের ট্রাংক রোডের দোয়েলে চত্ত্বর থেকে মিজান রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে এসে শেষ হয়। এতে ইসলামি আন্দোলনসহ বেশ কয়েকটি ইসলামি সংগঠন অংশগ্রহণ করে। মিছিল শেষে দোয়েল চত্ত্বরের সামনে মোদির কুশপুত্তলিকা পোড়ায় তারা।

এরপর দোয়ের চত্ত্বরে আয়োজিত সমাবেশে ফেনী জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আবুল কাশেমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সহ সভাপতি মাওলানা শিব্বির আহমেদ, মাওলানা সাইফুদ্দিন কাশেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমেদ চৌধুরী, মুফতি ইলিয়াস হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল উদ্দিন ফারুক, সোনাগাজী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি নিজাম উদ্দিন, ফুলগাজী উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা শফি উদ্দিন। আরও বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একরামুল হক ভূঞা, উপদেষ্টা মাওলানা আবদুর রহিম কাশেমী প্রমুখ।

সমাবেশে শুক্রবার জুমআর নামায শেষে পুনরায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ইসলামি সংগঠনগুলো।

শেষে ভারতে নিহত মুসলিমদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x