ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মুজিববর্ষ উপলক্ষ্যে পরশুরামে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরশুরাম মির্জানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ রবিবার (১ মার্চ) সকালে ইউনিয়নের মির্জানগর তৌহিদ একাডেমীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু বলেন, মুজিব বর্ষকে সামনে রেখে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত করার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তারই ধারাবাহিতায় আজ ইউনিয়ন পরিষদের আয়োজনে সাধারন জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়, ২টি কিন্ডারগার্টেন, ৩টি মাদ্রসা ও ২টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি সম্পর্কে চেয়ারম্যান বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বাল্যবিবাহ রোধের উদ্দেশ্যে মেয়েদের বাইসাইকেল প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।

এসময় মির্জানগর তৌহিদ একাডেমির প্রধান শিক্ষক মো: আইয়ুব, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক, স্থানীয় ইউপি সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুজিববর্ষ উপলক্ষ্যে পরশুরামে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x