ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে মির্জানগর মহিলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

পরশুরামে মির্জানগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে মির্জানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে বেগম রহিমা আক্তারকে সভাপতি ও নিপা আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান গিয়াস উদ্দিন খুকু, সদস্য রোকেয়া ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মির্জানগর ইউপি চেয়্যারম্যান নুরুজ্জামান ভুট্টু, উপজেলা যুবলীগের সভাপতি ইয়াসিন শরীফ মজুমদার, জেলা পরিষদ সদস্য শফিকুল হোসেন মহিম উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সাকিব, সদস্য আব্দুল আহাদ চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবদুর রাজ্জাকের পরিচালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি রহিমা আক্তার। উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা করিম মজুমদার।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ সভাপতি নুর জাহান বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আক্তার, সাংগঠনিক সম্পাদক রহিমা আক্তার।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে মির্জানগর মহিলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x