ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে শীর্ষ আ’লীগ নেতাদের সাথে বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচিত কমিটির সাক্ষাত

পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়্যারম্যান কামাল উদ্দিন মজুমদার এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বক্সমাহমুদ ইউপি ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্ত্বরে সাক্ষাতকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ইউনিয়ন ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি সামছুল ইসলাম চৌধুরী নয়ন ও সম্পাদক ওমর ফারুক রনি।

নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল নব নির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানান। এসময় তিনি নতুন নেতৃত্বকে সবসময় নিজেদের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কাজ করার নির্দেশ প্রদান করে। তিনি পূর্বের ন্যায় সাংগঠনিক কার্যক্রমে এবং যেকোন সমস্যায় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, জেলা পরিষদ সদস্য মহিম হোসেন,বক্সমাহমুদ ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ভূঞা, সাধারণ সম্পাদক হানিফ রানা হানিফ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাকিব, সদস্য আবদুল আহাদ চৌধুরীসহ নব নির্বাচিত কমিটির সদস্যরা ও আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময় তারা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথেও সাক্ষাত করেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে শীর্ষ আ’লীগ নেতাদের সাথে বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচিত কমিটির সাক্ষাত

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x