ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সভা

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সভা

ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা রেঁস্তোরা মালিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলার সহকারী পরিচালক সোহেল চাকমা।

সভায় ভোক্তা অধিকার আইন ও এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সোহেল চাকমা। এসময় তিনি ভোক্তার অধিকার সম্পর্কেও উপস্থিত হোটেল রেঁস্তোরা মালিকদের অবহিত করেন।

ফেনী জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি নূরুন্নবী পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশরের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক নুরুল আফছার কবির শাহাজাদা, সহ-সভাপতি খুরশিদ আলম ও মো. ইলিয়াছ, সদস্য ছয়ফুল হাসান জুয়েল ও জহিরুল হক মিলু। এসময় হোটেল-রেঁস্তোরা মালিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সভা

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২০

featured Image

ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা রেঁস্তোরা মালিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলার সহকারী পরিচালক সোহেল চাকমা।

সভায় ভোক্তা অধিকার আইন ও এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সোহেল চাকমা। এসময় তিনি ভোক্তার অধিকার সম্পর্কেও উপস্থিত হোটেল রেঁস্তোরা মালিকদের অবহিত করেন।

ফেনী জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি নূরুন্নবী পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশরের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক নুরুল আফছার কবির শাহাজাদা, সহ-সভাপতি খুরশিদ আলম ও মো. ইলিয়াছ, সদস্য ছয়ফুল হাসান জুয়েল ও জহিরুল হক মিলু। এসময় হোটেল-রেঁস্তোরা মালিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সভা
0:00 0:00
1.0x