ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে শুরু হল মুজিব শতবর্ষ গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে পরশুরামে শুরু হল মুজিব শতবর্ষ গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ফানুস উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, সহকারী কমিশনার ভূমি নু-এমং মারমা মং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার অতিঃ সাধারণ সম্পাদক শফিকুল হোসেন মহিম।

ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদারের জানান, তরুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শকে উজ্জ্বীবীত করতে এ টুর্নামেন্টটির আয়োজন করেছে ক্রীড়া সংস্থা। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে শুরু হল মুজিব শতবর্ষ গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x