ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিএনপির যৌথসভা

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিএনপির যৌথসভা

যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে জেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) বিকালে তাকিয়া রোডস্থ বি.পি.এস টাওয়ারে জেলা, সদর ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারি, সদস্য জয়নাল আবেদীন বাবলু, সদস্য সাইফুর রহমান রতন, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এড.মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক বাবু তপন কর, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম.কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি এস.এম. সালাউদ্দিন মামুন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মীর ঈদ্রিস, সাবেক কমিশনার মনির আহম্মদ বাচ্চু প্রমুখ।

এসময় ফেনী সদর থানার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে আগামী শুক্রবার ভোর ৬টায় মিজান রোডস্থ সালাম কমিউনিটি সেন্টার থেকে প্রভাত ফেরী করার সিদ্ধান্ত গ্রহণ করে জেলা বিএনপি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিএনপির যৌথসভা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x