ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

লেমুয়ায় কৃষি জমির কাটায় ১ লাখ টাকা জরিমানা

সদর সংবাদদাতা
সদর সংবাদদাতা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 লেমুয়ায় কৃষি জমির কাটায় ১ লাখ টাকা জরিমানা

ফেনী সদরের লেমুয়ায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করায় ৫ ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মনিরুজ্জামান এ জরিমানা করেন।

তিনি জানান, কৃষি জমির মাটি বিক্রির খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের নির্দেশনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার এ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় লেমুয়া ইউনিয়নের রামপুর গ্রামে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করায় ব্যবসায়ী শেখ ফরিদ, মনির, ইব্রাহীম, জাফর, খোকন ও করিম নামে ৬ ব্যবসায়ীর ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, কৃষি জমির মাটি কেটে পরিবেশের ক্ষতি রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লেমুয়ায় কৃষি জমির কাটায় ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x