ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবীর কারাদন্ড

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবীর কারাদন্ড

ফেনীতে পৃথক অভিযানে ৫ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে শহরের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মনিরুজ্জামান।

তিনি জানান, শহরে মাদকের ব্যবহার রোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহীদ মিনার এলাকা হতে গাঁজা সেবন করে জনাসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে মাছুম হাওলাদার, আবু ইউসুফ, সজীব হোসেন, এমরান ও শাকিলকে আটক করা হয়। পরে তাদের মধ্যে মাছুম হাওলাদারকে ৩ মাসের কারাদন্ড ও বাকীদের ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ১শ টাকা জরিমানা করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর পরিদর্শক অমর কুমার সেন ও উপ পরিদর্শক শাহীন শওকতসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবীর কারাদন্ড

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবীর কারাদন্ড
0:00 0:00
1.0x