ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে মহিলা আ’লীগের প্রস্তুতি সভা

পরশুরামে মহিলা আ’লীগের প্রস্তুতি সভা

সম্মেলনকে সামনে রেখে পরশুরাম উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা গিয়াস উদ্দিন খুকু।

পরশুরাম উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নিলুফা করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, জেলা মহিলা আওয়ামী লীগ সদস্য রোকেয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা রোখসানা হাসান পারুল।

বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.সফিকুল হোসেন মহিম, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আবদুল রসুল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন।

এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পাপিয়া, মির্জানগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুট্টো, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক হানিফ রানাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল জানান, পরশুরামের প্রতিটি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের সম্মেলন শেষে উপজেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের তারিখ পরে নির্ধারণ করা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে মহিলা আ’লীগের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পরশুরামে মহিলা আ’লীগের প্রস্তুতি সভা
0:00 0:00
1.0x