ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা

পরশুরামের ৩ ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

জমির উদ্দিন ভাবন জানান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জেলা ছাত্রলীগের নির্দেশনাক্রমে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৬ ফেব্রুয়ারি মির্জানগর, ১৯ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আগ্রহী পদ প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জীবন বৃত্তান্ত উপজেলা ছাত্রলীগ বরাবর প্রেরণের জন্য বলা হয়েছে।

তিনি আরও জানান, জেলা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নগুলোতে প্রকৃত ছাত্রদের দ্বারাই কমিটি করতে চাচ্ছি। তাদের মাধ্যমে উপজেলার ছাত্রলীগের তৃণমূলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যাব।

জমির উদ্দিন ভাবন জানান, এবারের সম্মেলনে নতুনদের হাতেই ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব তুলে দেয়া হবে।

সম্মেলনে জেলা ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

পরশুরামে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x