ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী সরকারি কলেজে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনী সরকারি কলেজে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আদর্শ ও দেশপ্রেম শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ফেনী সরকারি কলেজে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফিতা কেটে কলেজের প্রশাসনিক ভবনের দোতলায় স্থাপিত কর্ণারটি উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

এসময় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, দাগনভ‚ঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জহির উদ্দিনসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে কর্নারটি ঘুরে দেখেন অতিথিরা। ‘নান্দনিক’ নামের একটি শৈল্পিক প্রতিষ্ঠানের বাস্তবায়নে স্থাপিত কর্ণারটি ইতোমধ্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীদের নজর কেড়েছে।

স্থাপিত কর্ণারটি ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু কর্নারে রয়েছে একটি পাঠাগার-যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে। রয়েছে তাঁর ঐতিহাসিক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’। বই পড়ার জন্য দেওয়া রয়েছে আসন। দেয়ালে বঙ্গবন্ধুর বিশাল পোর্ট্রেট ছাড়াও রয়েছে পারিবারিক ছবি, তাঁর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা ইতিহাসের একটি ধারাবাহিক চিত্র সুদৃশ্যভাবে উপস্থাপন করা হয়েছে কর্নারটিতে। আরো আছে তাঁকে নিয়ে লেখা কবিতার সংগ্রহ- যেগুলো বাঁধাই করা অবস্থায় দেয়ালে সাঁটানো রয়েছে।

শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে জানাতে এ কর্নার স্থাপন করা হয়েছে বলে জানান ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল। তিনি বলেন, ‘এ কর্ণারে এলে শিক্ষার্থীরা জাতির জনক সম্পর্কে বিশদ জানতে পারবে এবং তাঁকে নিয়ে লেখা বইগুলো পড়তে পারবে। বঙ্গবন্ধু কর্নার তরুণদের সঙ্গে জাতির জনকের পরিচয় ঘটাবে এবং তাঁকে জানতে সহায়তা করবে।’

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘নান্দনিক’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, চিত্রশিল্পী তৌহিদ শিমুল জানান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পালের উৎসাহে এখানে এ কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী সরকারি কলেজে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x