ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

শুদ্ধস্বরে জাতীয় সংগীতে সদরের প্রথম স্থানে সেন্ট্রাল হাই

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শুদ্ধস্বরে জাতীয় সংগীতে সদরের প্রথম স্থানে সেন্ট্রাল হাই

ফেনী সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে আয়োজিত শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফেনী সেন্ট্রাল হাই স্কুল। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় সদরের ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর কাশেদুল হক, হাজী মনির আহম্মদ কলেজের শিক্ষিকা সীমা নাথ ও জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক শান্তি রঞ্জন চৌধুরী।
প্রতিযোগিতায় ৮টি দলের পরিবেশনা মূল্যায়ন করে সদর উপজেলা পর্যায়ে ফেনী সেন্ট্রাল হাই স্কুলকে প্রথম ও ফেনী সরকারি বালিকা বিদ্যালয়কে দ্বিতীয় ঘোষণা করা হয়।

ফেনী সেন্ট্রালের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, জেলা পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিদ্যালয়ের মেয়েরা অংশ নেবে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

শুদ্ধস্বরে জাতীয় সংগীতে সদরের প্রথম স্থানে সেন্ট্রাল হাই

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x