ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মৎস্য ও পরিবেশ আইন অমান্য করার ৬ মাছ ব্যবসায়ীর জরিমানা

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মৎস্য ও পরিবেশ আইন অমান্য করার ৬ মাছ ব্যবসায়ীর জরিমানা

ফেনীর কোর্ট বিল্ডিং এলাকায় পৌর মৎস আড়তের ৬ মাছ ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহকারি কমিশনার মোঃ মনিরুজ্জামান মৎস্য ও পরিবেশ আইনে তাদের জরিমানা করেন।

মোঃ মনিরুজ্জামান জানান, পৌর মৎস আড়তে মৎস্য ও পরিবেশ আইন অমান্য করার তাদের জরিমানা করা হয়। অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণের দায়ে শাহী মাছের আড়তদার ফরহাদ উদ্দীন বাদলকে ৪ হাজার টাকা এবং আফ্রিকান মাগুর বিক্রয়ের অপরাধে পদ্মা মাছের আড়তদার খুরশিদ আলমকে ২ হাজার টাকা, আড়তের পাশে ফুটপাতের ওপর মাছ রাখায় মাছ ২ মাছ ব্যবসায়ী জাফর আলম, চুট্টুকে ১ হাজার টাকা এবং রাস্তায় মাছের দুর্গন্ধযুক্ত পানি ফেলে পরিবেশ দূষণের জন্য শহীদুল ইসলাম ও কেশব নামের ২ জন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, জব্দকৃত এক মণ জাটকা মাছ ও ২৫ কেজি মাগুর মাছ ২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মৎস্য ও পরিবেশ আইন অমান্য করার ৬ মাছ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x