ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

বঙ্গমাতা গোল্ডকাপের সেমিফাইনালে পরশুরামের মেয়েরা

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উন্নীত হয়েছে পরশুরাম উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। আজ (৩ ফেব্রুয়ারি) সকাল দশটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনালে লক্ষীপুর জেলা দলকে ১-০ গোলে হারায় ফেনী জেলা দল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম জানান, দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করে বিজয় নিশ্চিত করে ৩নং জার্সি পরিহিত ফাহিমা আক্তার। আগামীকাল একই মাঠে ফাইনালে উঠার লড়াইয়ে সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা দলের মোকাবেলা করবে মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এর আগে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে পরশুরামের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বঙ্গমাতা গোল্ডকাপের সেমিফাইনালে পরশুরামের মেয়েরা

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x