ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে জি.এ একাডেমী সপ্রাবি

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুুজিব গোল্ডকাপের সেমিফাইনালে পৌঁছেছে ফেনী জেলার প্রতিনিধিত্বকারী জি.এ একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে কোয়ার্টারে ফাইনালে লক্ষীপুরের প্রতিনিধিত্বকারী স্কুল দলকে ২-১ গোলে হারায় তারা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফেনী পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার সেমিফাইনালে উন্নীত হওয়ায় খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অভিভনন্দন জানান। তিনি বলেন, এটি আমাদের ফেনীর অর্জন। ফেনীর ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে, দলের এ অর্জন তারই ধারাবাহিকতা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ গিয়াস উদ্দিন জানান, দলের পক্ষে রনি এবং পাভেল ১ গোল করে বিজয় নিশ্চিত করে। আগামীকাল একই মাঠে সেমিফাইনালে চাঁদপুর জেলার চ্যাম্পিয়ন বিদ্যালয় দলের মুখোমুখি হবে জিএ একাডেমী প্রাথমিক বিদ্যালয়। 

এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফেনী জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে জিএ একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে জি.এ একাডেমী সপ্রাবি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x