ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত

সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত

ফেনীতে মোটর সাইকেল দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত হয়েছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে ফেনী-লালপোল সড়কের দাউদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সমির উদ্দিন, এনটিভির ভিডিও জার্নালিস্ট তোফায়েল আহমেদ, এটিএন নিউজের ভিডিও জার্নালিস্ট মোজাম্মেল হক লিংকন। তাদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন ।

আহত সমির উদ্দিন ভূঞা জানান, বুধবার সকালে পেশাগত কাজে মোটরসাইকেলে সোনাগাজীর উদ্দেশ্যে রওয়া হন তিন সাংবাদিক। পথে দাউদপুর এলাকায় তরকারি আড়তের সামনে রাস্তায় পড়ে থাকায় ময়লা আবর্জনার কারণে সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে মোটরসাইকেলটি পিছলিয়ে পড়ে যায়। এতে তারা তিনজনের হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা শেষে তারা তিনজন নিজ বাসায় বিশ্রামে আছেন।

তিনি আরও জানান, দাউদপুর এলাকায় পৌর তরকারি আড়তের ময়লা আবর্জনার কারণে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে সড়কের ওই অংশের রাস্তা পথচারী ও চলাচলকারী যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত
0:00 0:00
1.0x