ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

‘অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তরুণদের সুশিক্ষিত করতে হবে’

প্রতিনিধি
প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তরুণদের সুশিক্ষিত করতে হবে’

ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে দাগনভূঞার রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রসায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আজিজ আহম্মদ চৌধুরী দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরে বলেন, দেশে মানুষের এখন আর অভাব নেই। সকলের মুখে হাসি ফুটেছে। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড সংখ্যক অগ্রগতি হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রাজাপুর ইউপি চেয়ারম্যান আ.ন.ম কাশেদুল হক বাবরের সভাপতিত্বে দোয়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী। এছাড়া বক্তব্য রাখেন রাজাপুর পাবলিক স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল হক, আওয়ামী লীগ নেতা শাহিদুল হক আরিফ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো: কামাল হোসেন, মোজাহিদুল ইসলাম সেলিম, মাদ্রাসার শিক্ষক নেছার উদ্দিন, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সিন্দুরপুর মাদ্রাসার সুপার মাও. মাহবুবুল হক।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তরুণদের সুশিক্ষিত করতে হবে’

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x