ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পরিবর্তনের দাবি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পরিবর্তনের দাবি

পদ পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে স্থানীয় প্রশাসনিক কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), ফেনী শাখার আয়োজনে সকাল ৯-১১টা দুই ঘন্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে কর্মবিরতি পালনকালে এসব দাবি জানান তারা। দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে তিন মাসের কর্মসূচি ঘোষণা করেন।

এতে জেলার প্রায় অর্ধ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। ডিডিএলজি সিএ রুপম পালের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, ফেনী শাখার সভাপতি ও কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব হাজী এ কে এম আবদুল্লাহ ভূঁঞা, সাধারণ সম্পাদক জায়নুল আবেদিন, প্রশাসনিক কর্মকর্তা হারাধন চন্দ্র প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা পদ ও বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন। ভূমি অফিসের তহশিলদারদের পদ-পদবি ও বেতন স্কেল পাঁচ ধাপ বাড়ানো হলেও তাদের পদ ও বেতন স্কেলের কোনো পরিবর্তন হচ্ছে না। সব বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও’র কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত ১৩তম গ্রেডের অফিস সুপার, সিএ কাম ইউডিএ, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক ও উচ্চমান সহকারীদের দশম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদে এবং ১৬তম গ্রেডের অফিস সহকারী ও সমপদধারীদের ১১তম গ্রেডের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করতে হবে।

তারা বলেন, ২০০১ সাল থেকে এ দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করে আসলেও নানা সময়ে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। এ অবস্থায় আমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছি। কর্মসূচির মধ্যে রয়েছে- কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান ও সভা-সমাবেশ। যার মধ্যে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন সংগঠনটির সদস্যরা। এসব কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হলে ২৮ মার্চ জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সংগঠনটির সদস্যরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পরিবর্তনের দাবি

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x