ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

রাস্তা পার হতে গিয়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোঃ শাহাজান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ছাগলনাইয়া-শুভপুর আঞ্চলিক সড়কের পূর্ব মধুগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজান পূর্ব মধুগ্রামের (জুজার গ্রাম) গোলাম নবী ভুঁঞা বাড়ির রহিম উল্যার ছেলে। তিনি একসময় শ্রমিক নেতা ছিলেন। বর্তমানে বাড়িতে কৃষি কাজ করতেন।

নিহতের চাচাতো ভাই আজগর হোসেন জানান, ছাগলনাইয়া বাজার থেকে সদাই করে সিএনজি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। গাড়ি থেকে পূর্ব মধুগ্রাম স্ট্যান্ডে নেমে রাস্তা পার হওয়ার সময় ছাগলনাইয়াগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২০

featured Image

রাস্তা পার হতে গিয়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোঃ শাহাজান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ছাগলনাইয়া-শুভপুর আঞ্চলিক সড়কের পূর্ব মধুগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজান পূর্ব মধুগ্রামের (জুজার গ্রাম) গোলাম নবী ভুঁঞা বাড়ির রহিম উল্যার ছেলে। তিনি একসময় শ্রমিক নেতা ছিলেন। বর্তমানে বাড়িতে কৃষি কাজ করতেন।

নিহতের চাচাতো ভাই আজগর হোসেন জানান, ছাগলনাইয়া বাজার থেকে সদাই করে সিএনজি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। গাড়ি থেকে পূর্ব মধুগ্রাম স্ট্যান্ডে নেমে রাস্তা পার হওয়ার সময় ছাগলনাইয়াগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x