ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে ভুয়া দন্ত চিকিৎসকের জেল ও জরিমানা

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরশুরামে ভুয়া দন্ত চিকিৎসকের জেল ও জরিমানা

১৫ জানুয়ারি ২০২০ ।। পরশুরাম সংবাদদাতা ।।

পরশুরামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মহিদুল ইসলাম নামে এক ভুয়া দন্ত চিকিৎসকের ৫ দিনের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নু এমং মারমা মং এ জরিমানা করেন। এসময় ডেন্টাল ক্লিনিকটি সীলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নু এমং মারমা মং জানান, দন্ত চিকিৎসার প্রাতিষ্ঠানিক কোন বৈধ সনদ না থাকায় ক্লিনিকটি সীলগালা করা হয়। এসময় মহিদুল ইসলামকে ৫ দিনের জেল ও ২০ হাজার টাকার জরিমানা করে ভ্রাম্যমান আদালত। তাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। তিনি পরশুরাম পৌর এলাকার সলিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

এসময় পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইন্দ্রজিত ঘোষ, পরশুরাম মডেল থানার এস আই জালাল উদ্দিনস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে ভুয়া দন্ত চিকিৎসকের জেল ও জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x