ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মূল্য তালিকা না থাকায় ৫ জনকে জরিমানা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মূল্য তালিকা না থাকায় ৫ জনকে জরিমানা

৪ জানুয়ারী ২০২০ ।। শহর প্রতিনিধি ।।

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (৪ জানুয়ারী) বিকাল ৪টায় শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, সকালে শহরের রেলগেটের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের মাছ ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ইউসুফ নবীকে ৩ হাজার, ওমর ফারুককে ৩ হাজার, নাসির আহমদকে ৫ হাজার, আবদুল মান্নানকে ৩ হাজার ও শাহ আলমকে ৫ হাজার টাকা মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী ৫ জনকে জরিমানা করা হয়। এছাড়া তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মূল্য তালিকা না থাকায় ৫ জনকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মূল্য তালিকা না থাকায় ৫ জনকে জরিমানা
0:00 0:00
1.0x