ফেনী    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে গ্রেপ্তার ৩

ছাগলনাইয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর পূর্ব পাড়া তিন রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে ইমাম হোসেন (২৮), দক্ষিণ যশপুর গ্রামের ফিরোজ আহম্মেদের ছেলে রাজীব হোসেন (৩৬) এবং বাঁশপাড়া গ্রামের কবির আহম্মদের ছেলে নাজমুল হক মুন্না (৩৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, আটককৃত তিনজন ছিনতাইকারী এবং তাদের কাছ থেকে একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উত্তর যশপুর গ্রামের রহিম উল্যাহর ছেলে নাজমুল হাসান ভূঁইয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে মামলা করার পর গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাজমুল হক এর আগেও পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ছাগলনাইয়া থানায় আটটি মামলা রয়েছে। ইমাম হোসেনের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে। শনিবার তারা যে অটোরিকশায় উত্তর যশপুরে গিয়েছিলেন, এটির চালক ছিলেন রাজীব হোসেন। তাকেও এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x