ফেনী    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

ডিবির অভিযান লালপুলে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সদর প্রতিনিধি
সদর প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডিবির অভিযান লালপুলে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই নারী মাদককারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-চট্টগ্রামের কতোয়ালী থানার সামছু মিয়ার মেয়ে নাজমা বেগম নাছিমা (৪৫) এবং একই থানার ওহিদ মিয়ার মেয়ে শরিফা বেগম (৩৩)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মহাসড়কের লালপোলে চট্টগ্রামমুখী লেইনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি চালালে উক্ত দুই নারীর সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের নানা স্থানে সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে গতকাল সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ডিবির অভিযান লালপুলে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x