ফেনী    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগ

ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে দক্ষতা বাড়াতে ফেনী ইউনিভার্সিটিতে দিনব্যাপী কর্মশালা

ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে শিক্ষার্থীদের ফাইনান্সিয়াল অ্যানালাইসিস ও ডেটা প্রসেসিংয়ে দক্ষ করে তোলার লক্ষ্যে 'মাস্টারিং মানি: অ্যা হ্যান্ডস-অন ওয়ার্কশপ অন ফাইনান্সিয়াল অ্যানালিসিস উইথ মাইক্রোসফট এক্সেল' শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিজনেস ল্যাবে এ আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন যুক্তরাজ্যের নিউক্যাসল বিজনেস স্কুল, নর্থামব্রিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. ফখরুল হাসান। সেশন পরিচালনা করার সময় ড. হাসান আধুনিক করপোরেট বিশ্বে ফাইন্যান্সিয়াল মডেলিং, ডেটা এ্যানালাইসিস এবং বাস্তব জীবনের জটিল আর্থিক সিদ্ধান্ত গ্রহণে মাইক্রোসফট এক্সেলের সময়োপযোগী ও প্রাকটিক্যাল কৌশলসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি সরাসরি ডেটা প্রসেসিং ও বিশ্লেষণ অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাকটিক্যাল দক্ষতা বৃদ্ধিতে দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালাটিতে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সালমা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক। ড. মাসুদুল হক চৌধুরী তার বক্তব্যে আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন যে, এই আয়োজন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও ক্যারিয়ারের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী মনিরুল আলম, ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক হাসান আহমেদ এবং প্রক্টর ও সহকারী অধ্যাপক মোস্তফা মামুন হায়াতসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে দক্ষতা বাড়াতে ফেনী ইউনিভার্সিটিতে দিনব্যাপী কর্মশালা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x