ফেনী    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছাগলনাইয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা মার্কেট

ছবি: দৈনিক ফেনী

ছাগলনাইয়া পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা হিসেবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও মুক্তিযোদ্ধা মার্কেট। গতকাল বুধবার (২২ জুলাই) ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় নির্মিত স্থাপনাগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

উপজেলা প্রশাসন, পৌরসভা ও সওজের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। এ সময় সওজের উপ-তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব উদ্দিন রুমি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজেল হোসেন হাওলাদার, ছাগলনাইয়া থানা পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার (১৯ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে মাইকিং করা হয়। পরবর্তী দুইদিন উপজেলা প্রশাসন ও সওজের যৌথ অভিযানে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা মার্কেটসহ কয়েকটি স্থায়ী স্থাপনা ভাঙা হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও আওয়ামী লীগ কার্যালয়টি উচ্ছেদ না করার কারণ নিয়ে নানা প্রশ্ন ওঠে।

সর্বশেষ বুধবার একই অভিযানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা মার্কেট উচ্ছেদ করা হলে নতুন করে এ উচ্ছেদ বিলম্বের কারণ নিয়েও আলোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে স্থাপনাটি অবৈধ দখলে থাকলেও সর্বশেষ যৌথ উচ্ছেদ অভিযানে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, কোনো চাপের মুখে পড়ে আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদ করা হয়নি। এটি আমাদের চলমান উচ্ছেদ অভিযানেরই অংশ। স্থাপনাটি সওজের জায়গার মধ্যে পড়েছে কি না, সেটি যাচাই-বাছাই করতে কিছুটা সময় লেগেছে। নিশ্চিত হওয়ার পরই উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া জায়গা পুনর্দখলের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

এ ব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারহানা পৃথা বলেন, আওয়ামী লীগ কার্যালয়টি স্থায়ী স্থাপনা হওয়ায় সওজের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়েছে। অবৈধ দখল নিশ্চিত হওয়ার পরই সেটি উচ্ছেদ করা হয়েছে। অন্য স্থায়ী অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে যাচাই করে উচ্ছেদ করা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ছাগলনাইয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা মার্কেট

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x