ফেনী    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে রেড ক্রিসেন্টের ‘রিস্টোরিং ফ্যামিলি লিংকস’ বিষয়ক কর্মশালা

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে রেড ক্রিসেন্টের ‘রিস্টোরিং ফ্যামিলি লিংকস’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ‘রিস্টোরিং ফ্যামিলি লিংকস’ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) ফেনী পৌরসভা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ইউনিটের ভাইস চেয়ারম্যান জিয়া উদ্দিন মিষ্টার ও পৌর প্রশাসক মো. দিদারুল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় রিস্টোরিং ফ্যামিলি লিংকস (আরএফএল) কার্যক্রমের উদ্দেশ্য, দুর্যোগ, যুদ্ধ, সংঘাত কিংবা অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের পুনরায় যোগাযোগ স্থাপনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এসময় কর্মশালার রিসোর্স পারসন ও ডাটা অ্যাডমিনিস্ট্রেটর প্রকৌশলী মো. নাজমুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, সংঘাত বা অভিবাসনের মতো সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এসব বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের খুঁজে বের করা, তাদের মধ্যে যোগাযোগ পুনঃস্থাপন এবং পারিবারিক বন্ধন পুনরুদ্ধারে মানবিক সেবা দিয়ে থাকে।

তিনি আরও বলেন, এ কার্যক্রম বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, মানবিক নীতিমালা অনুসরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংবেদনশীল আচরণের বিষয়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়।কর্মশালায় অংশ নেন- জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও মুহাম্মদ রশীদ, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মাহবুব আলম, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য আল ইমরান, শরীফুল ইসলাম অপু, মেজবাহ উদ্দিন মিয়াজী, নুর তানজিলা রহমানসহ ফেনী কারাগার, রেড ক্রিসেন্টের কর্মকর্তা, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধি।

কর্মশালায় অংশগ্রহণকারীদের আরএফএল কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং দুর্যোগ ও সংকটকালীন সময়ে বিচ্ছিন্ন পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিক সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

দৈনিক ফেনী

বুধবার, ২২ জুলাই ২০২৬

ফেনীতে রেড ক্রিসেন্টের ‘রিস্টোরিং ফ্যামিলি লিংকস’ বিষয়ক কর্মশালা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x