ফেনী    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

মেসির কাছে আবারও রেকর্ড হারানোর অপেক্ষা এমবাপ্পের

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মেসির কাছে আবারও রেকর্ড হারানোর অপেক্ষা এমবাপ্পের

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৬-৪ গোলে হেরে গেলেও ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। পাশাপাশি সতীর্থদের দিয়ে ৪টি গোল করিয়েছেন তিনি।

শুধু তাই নয়, আবারও লিওনেল মেসিকে ছাপিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে। তবে এই রেকর্ড নিয়েও খুশি নন তিনি। বরং গোলের রেকর্ডের চেয়ে ফাইনাল খেলতে পারলেই বেশি খুশি হতেন ফরাসি তারকা।

তিন বিশ্বকাপ খেলে এমবাপ্পের মোট গোল এখন ২২টি। ২০১৮ বিশ্বকাপে অভিষেক আসরে দলকে শিরোপা জেতানোর পথে ৪টি গোল করেছিলেন তিনি। গত বিশ্বকাপে রানার্স আপ হওয়ার পথে করেছিলেন ৮টি। এর মধ্যে ছিল ফাইনালে হ্যাটট্রিকও। এবার নিজেকে আরও ছাড়িয়ে গেলেন। সব মিলিয়ে ২২ ম্যাচে তার গোল ২২টি।

অন্যদিকে বিশ্বমঞ্চে সব মিলিয়ে মেসির গোল সংখ্যা ৩৩ ম্যাচে ২১টি। ফাইনালে স্পেনের বিপক্ষে ২ গোল করলে আবারও এমবাপ্পেকে ছাড়িয়ে যাবেন তিনি। এমবাপ্পে নিজেও বিশ্বাস করেন, মেসির সেই সক্ষমতা আছে। তাই রেকর্ড নিয়ে ভাবছেন না ফরাসি সুপারস্টার।

বিশ্বকাপের বিদায়ী ম্যাচের পর এমবাপ্পে বলেন, “মেসি গোল করবেন (ফাইনালে), এটা নিশ্চিত। আমি শুধু গোল করে চেষ্টা করছি প্রতিবার আমার দলকে জিততে সাহায্য করতে।”

তিনি বলেন, “এটা নিশ্চিত যে, বিশ্বকাপে এত গোল করলে তা আপনাকে একটি বিশেষ স্তরে উন্নীত করে। কিন্তু আমি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা না হয়ে আগামীকালের (ফাইনাল) ম্যাচটি খেলতে পারলে বেশি খুশি হতাম। ঐতিহ্যের দিক থেকে এটা (রেকর্ড) ভালো। কিন্তু আজ আমার মাথায় মূল ভাবনা এটা ছিল না।”

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ওই ম্যাচে ২ গোল করলে যেমন সর্বোচ্চ গোলের মালিক হবেন মেসি; তেমনি ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন বুটও জিততে পারবেন আর্জেন্টাইন মহাতারকা।

দৈনিক ফেনী

সোমবার, ২০ জুলাই ২০২৬

মেসির কাছে আবারও রেকর্ড হারানোর অপেক্ষা এমবাপ্পের

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x