ফেনী    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জহিরিয়া মসজিদে পেশ ও ছানি ইমাম নিয়োগ

দুই পদে লিখিত পরীক্ষা দিলেন ৬৬ প্রার্থী

দুই পদে লিখিত পরীক্ষা দিলেন ৬৬ প্রার্থী

ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদে পেশ ও ছানি ইমাম নিয়োগে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৬ প্রার্থী। গতকাল সোমবার (৬ জুলাই) মসজিদের দ্বিতীয় তলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৮ জুন এ দুই পদে নিয়োগের জন্য ফেনীর স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৬৫ জন আবেদন করেন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য ৬৬জন অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় পেশ ইমাম পদে ২৬ জন, ছানি ইমাম পদে ৪০ প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে প্রত্যেক পদে উত্তীর্ণ ১৫জন করে মোট ৩০ জনকে জেলা প্রশাসন কার্যালয়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের মধ্যে গতকাল ২৮ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার জানান, দুই পদে ১৫ জন করে মোট ৩০ জনকে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে মৌখিক পরীক্ষা সন্তোষজনক না হওয়ায় এই দুই পদে নিয়োগের জন্য এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত করা হয়নি।

দৈনিক ফেনী

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দুই পদে লিখিত পরীক্ষা দিলেন ৬৬ প্রার্থী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দুই পদে লিখিত পরীক্ষা দিলেন ৬৬ প্রার্থী
0:00 0:00
1.0x