ফেনী    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাতা মাথায় বৃষ্টিকে উপেক্ষা করে ফেনীর জেল রোডে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস

জেল রোডে খেলা দেখতে দর্শকদের ঢল

টানা বৃষ্টি আর ভেজা পরিবেশ—কোনো কিছুই থামাতে পারেনি ব্রাজিল ভক্তদের উন্মাদনা। ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করতে রোববার রাত থেকেই ফেনী শহরের জেল রোডে বড় পর্দার সামনে ভিড় করেন শত শত সমর্থক।

খেলা শুরুর আগেই ব্রাজিলের জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে জেল রোডে জড়ো হন তারা। টানা বৃষ্টির মধ্যেও সমর্থকদের আগ্রহে ছিল না কোনো ভাটা। খেলা শুরুর মুহূর্তে করতালি, বাঁশির শব্দ আর ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেককে ছাতা মাথায় ও বৃষ্টিতে ভিজেই প্রিয় দলের খেলা উপভোগ করতে দেখা যায়।

খেলা দেখতে আসা এক সমর্থক বলেন, “বৃষ্টি আমাদের জন্য কোনো বাধা নয়। ব্রাজিলের খেলা মানেই অন্যরকম অনুভূতি। প্রিয় দলের জন্য রাত জেগে, ভিজে হলেও খেলা দেখতে এসেছি।”

আরেক সমর্থক বলেন, “বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখার আনন্দই আলাদা। বৃষ্টির কারণে পরিবেশ আরও উপভোগ্য হয়ে উঠেছে। আজ ব্রাজিল-নরওয়ে ম্যাচে ব্রাজিলই জিতবে বলে আমাদের বিশ্বাস।”

দৈনিক ফেনী

সোমবার, ০৬ জুলাই ২০২৬

ছাতা মাথায় বৃষ্টিকে উপেক্ষা করে ফেনীর জেল রোডে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x