ফেনী    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে মরিয়া ছিলেন নেইমার জুনিয়র। যদিও তার মূল শত্রু ইনজুরি এখনও পিছু ছাড়েনি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির মতে– নেইমারের সামর্থ্য ও দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। তবে বিশ্বকাপের মঞ্চে নামতে হলে পূর্ণ ফিট থাকতে হবে তাকে। ফলে সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মাঠে নামা নিয়ে প্রশ্নের উত্তর কেবল আনচেলত্তিই দিতে পারবেন!

এর বাইরে অবশ্য ম্যাচের পরিস্থিতি ও ব্রাজিল কোচের কৌশল পক্ষে আছে কি না সেটিও দেখতে হবে নেইমারকে। সবকিছু বিবেচনায় তার মাঠে নামার বিষয়টি অনেকটাই যেন মরীচিকা। তবে কয়েকজন খেলোয়াড়ের চোট এবং আনচেলত্তির সাম্প্রতিক মন্তব্য নরওয়ের বিপক্ষে নেইমারের খেলার ‍দুয়ার খুলে দিতে পারে! 

নেইমার-ভিনিসিয়ুস একসঙ্গে ব্রাজিলের একাদশে থাকা নিয়ে কোচ আনচেলত্তি বলেন, ‘নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গে খেলবে।’ এদিকে, ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে এস পাউলোকে দেওয়া সাক্ষাৎকারে ইতালিয়ান এই কিংবদন্তি কোচ জানান, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে– সে খেলার জন্য অ্যাভেইলেবল। তবে কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলার সুযোগ নেই। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই ও মাঠে নামবে।’ এ সময় জানতে চাওয়া হয় নেইমার আসলেই ৯০ মিনিট খেলার মতো ফিট কি না, জবাবে কোচ বলেন, ‘হ্যাঁ, সে ৯০ মিনিটই খেলতে পারবে। এতে সন্দেহ নেই।’

এর আগে জাপানের বিপক্ষে শেষ ৩২–এর ম্যাচে নেইমারের নামার সম্ভাবনা থাকলেও, শেষ পর্যন্ত তাকে খেলাননি আনচেলত্তি। যদিও ভক্তদের তাকে মাঠে দেখতে চাওয়ার আকুতি ছিল। পরে নেইমারকে মাঠে না নামানোর ব্যাখ্যায় ব্রাজিল কোচ বলেন, ‘অতিরিক্ত সময়ে (সমতায় ৯০ মিনিট শেষ হলে) নেইমারকে নামানোর অপেক্ষায় ছিলাম। ওর সঙ্গে কথাও বলেছি। আমরা যদি সমতা ফেরাতে না পারতাম, তবে সে ৬০-৬৫ মিনিটের মাথায় মাঠে নামত। কিন্তু গোল শোধ করার পর আমি দলের কৌশলে কোনো পরিবর্তন আনতে চাইনি, কারণ ততক্ষণে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছিল।’

নিজের চতুর্থ বিশ্বকাপে এসে এখন পর্যন্ত কেবল ১৪ মিনিট খেলতে পেরেছেন নেইমার। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি ৭৫ মিনিটের পর বদলি নেমেছিলেন। জাপানের বিপক্ষে আরও বেশি সময় তাকে মাঠে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ম্যাচের গতি-প্রকৃতি ও আনচেলত্তির কৌশল অনুমতি দেয়নি এই তারকাকে। আবার বেঞ্চে বসে সময় পার করার বিষয়টি নিয়েও সন্তুষ্ট নন নেইমার। সেটা স্বীকার করেছেন আনচেলত্তিও।

ব্রাজিল কোচ বলছেন, ‘সে বেঞ্চে বসে সুখী নয়, এটাই স্বাভাবিক। কিন্তু তার আচরণ ভীষণ পেশাদারদের মতো। অনুশীলনে ও দুর্দান্ত। নেইমার সবাইকে অনেক শ্রদ্ধা করে, ও অত্যন্ত অমায়িক এবং সতীর্থদের কাছে দারুণ জনপ্রিয়। ও দলের অন্যতম চালিকা শক্তি, কারণ ওর পায়ে যেমন জাদু আছে, মানুষ হিসেবেও তেমনই বিনয়ী। আমি ওকে নিয়ে দারুণ সন্তুষ্ট। আর ও যে খেলতে চাইবে, সেটা তো বলাই বাহুল্য। ও কখনও এসে মুখ ফুটে বলে না যে আমি খেলতে চাই, কিন্তু ওর শরীরী ভাষাতেই সেটা স্পষ্ট। আর এটা ইতিবাচক লক্ষণ। একজন খেলোয়াড় বেঞ্চে বসে সন্তুষ্ট থাকলে সেটাই বরং চিন্তার বিষয় হতো!’

ব্রাজিলের সর্বশেষ ম্যাচের মাঝে চোট পাওয়া মিডফিল্ডার লুকাস পাকেতা ছিটকে গেছেন। এমনকি তার এই বিশ্বকাপে আরেকবার মাঠে নামাও অনিশ্চিত। এ ছাড়া আগেই হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রাফিনিয়া পুরোপুরি অনুশীলনে ফিরলেও এখনও শতভাগ ফিট নন। ফলে তার জায়গায় রায়ান তো আছেন–ই, পাকেতার পরিবর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি কিংবা দানিলো সান্তোসকে দেখা যেতে পারে। আবার তাদের বদলি হিসেবে পরে নামতে পারেন নেইমার।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ (রোববার) দিবাগত রাত ২টায় শেষ ষোলোয় ব্রাজিল ও নরওয়ে মুখোমুখি হবে। এই ম্যাচ ঘিরে সেলেসাওদের লম্বা সময়ের ইউরোপীয় ভূত তাড়ানোর চ্যালেঞ্জ রয়েছে। সর্বশেষ ৫ আসরেই তাদের বিদায় করেছে ইউরোপের দেশ। তবে আনচেলত্তির অধীন ব্রাজিল সেই চ্যালেঞ্জ তো বটেই, ২০০২ সালের পর আরেকবার বিশ্বসেরা হওয়ার অভিযান অব্যাহত রাখতে চায়।

দৈনিক ফেনী

সোমবার, ০৬ জুলাই ২০২৬

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x