ফেনীর ফুলগাজীতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএমটি) ও আলিম পরীক্ষা।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার তিনটি পৃথক পরীক্ষা কেন্দ্রে মোট ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ২২ জন পরীক্ষার্থী।
ফুলগাজী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোট ৪২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৪ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ১১ জন।
অন্যদিকে, বেগম খালেদা জিয়া মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি (বিএমটি) বাংলা-২ পরীক্ষায় মোট ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪ জন।
এদিকে, ফুলগাজী আলিম পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত কুরআন মাজিদ পরীক্ষায় মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে ৫০ জন ছাত্রের মধ্যে ৪৭ জন এবং ৩৭ জন ছাত্রীর মধ্যে ৩৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৭ জন।
সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।