ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জমকালো আয়োজনে আল হেলাল একাডেমীর মেগা রিইউনিয়নের লোগো উন্মোচন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফেনী সোনাগাজীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হেলাল একাডেমীর মেগা রিইউনিয়নের লোগো উন্মোচন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রোগ্রামের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের শিক্ষার্থী বিশিষ্ট ব্যাংকার শাহাদাত হোসেন শিমুল। এ সময় উপস্থিত ছিল প্রতিষ্ঠানটির ১৯৯৩ থেকে ২০২৬ এর মোট ৩৩টি ব্যাচের প্রতিনিধিরা। 

আগত সাবেক শিক্ষার্থীরা রিইউনিয়নকে সফল করার জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন। এ সময় তারা বলেন, প্রত্যেক ব্যাচের প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি কালারফুল রিইউনিয়ন সফলভাবে বাস্তবায়ন করা হবে। তারা একটি ওয়েব সাইট ও দ্রুত রেজিস্ট্রেশন চালু করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 

আগামী ২০২৭ সালের ৯ জানুয়ারি প্রোগ্রামটি অনুষ্ঠিত হবার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। অনুষ্ঠান সফল করতে স্থানীয় মন্ত্রী, এমপি ও রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর ঘোষণা দেওয়া হয়। 

এ সময় প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বিভিন্ন, কমিটি, উপ-কমিটি ঠিক করা হয়। উপ-কমিটির প্রধানদেরকে পরিচয়ও করিয়ে দেওয়া হয়।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হেলাল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক, সিনিয়র শিক্ষকবৃন্দ, প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহবায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন ব্যাচের সমন্বয়ক ও সাবেক শিক্ষার্থীরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জমকালো আয়োজনে আল হেলাল একাডেমীর মেগা রিইউনিয়নের লোগো উন্মোচন

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x