ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে একদিন আগেই ঈদুল আজহার নামাজ আদায় করলেন ২০ মুসল্লি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফেনীর পরশুরাম উপজেলায় আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২০ জন মুসল্লি অংশ নেন।

বুধবার (২৭ মে) সকালে উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার ছয়ঘরিয়ায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রয়াত মেজর মীর হোসেনের বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে এ জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে প্রয়াত মেজর মীর হোসেন মধ্যপ্রাচ্যের চাঁদ দেখার হিসাব অনুসরণ করে বাংলাদেশে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রচলন শুরু করেন। এরপর থেকে তার অনুসারীরা প্রতিবছর ধারাবাহিকভাবে আগাম ঈদের জামাত আদায় করে আসছেন।

এবারের জামাতে ইমামতি করেন নোয়াখালী থেকে আগত ডা. মিজানুর রহমান।

ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লি কামাল উদ্দিন বলেন, “সৌদি আরবের চাঁদ দেখার হিসাব অনুসরণ করে আমরা ঈদ উদযাপন করি। প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সবাই কুশল বিনিময় করি এবং পরে কোরবানির পশু জবাই করা হয়।”

স্থানীয়ভাবে বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদের নামাজস্থলে পরশুরাম মডেল থানা পুলিশের কয়েকজন সদস্যকে অবস্থান করতে দেখা যায়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।”

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে একদিন আগেই ঈদুল আজহার নামাজ আদায় করলেন ২০ মুসল্লি

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x