ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে সরকারি গাড়ি খালে ফেললেন প্রকৌশলী

সোনাগাজীতে সরকারি জিপে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনির হোসেন গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছেন। এতে জিপ গাড়ির চাপায় দুই সাইকেল আরোহীসহ চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের পৌরসভার তেরিচাপোল এলাকায় গাড়ির চালককে পাশে বসিয়ে নিজে গাড়ি চালানো শিখতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলা এলজিইডির একটি সরকারি জিপ সোনাগাজীর দিক থেকে উপজেলা পরিষদ অভিমুখে যাচ্ছিল। জিপটি শুরু থেকেই সড়কের নির্ধারিত বাম পাশ ছেড়ে ডান পাশে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুই সাইকেল আরোহীকে চাপা দিয়ে জিপটি সড়কের পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়ি চালকের আসন থেকে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনির হোসেনকে নামতে দেখা যায় এবং সামনের বাম পাশের আসন থেকে নিয়োগপ্রাপ্ত চালক মো. রাকিবকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় শেখ ফরিদ, মারুফ, সাকিব মিয়া এবং গাড়ি চালক রাকিবসহ চারজন আহত হন। পরে তারা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী মারুফ বলেন, গাড়িটি খালে পড়ার পরপরই আমরা দৌড়ে সেখানে গিয়ে দেখতে পাই উপজেলা প্রকৌশলী চালকের আসন থেকে নামছেন। তিনিই গাড়িটি চালিয়েছেন।

আহত সাইকেল আরোহী মারুফ ও সাকিব মিয়া অভিযোগ করে বলেন, আমরা সড়কের সঠিক পাশেই ধীরগতিতে ছিলাম। পথিমধ্যে সরকারি জিপটি ভুল পাশে এসে বেপরোয়া গতিতে আমাদের চাপা দিলে আমরা সড়কে ছিটকে পড়ি। পরে গাড়িটি খালে পড়ে গেছে।

উপজেলা পরিষদের একটি দপ্তরের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, জিপটির নিয়োগপ্রাপ্ত চালক মো. রাকিব হলেও কিছুদিন ধরে প্রকৌশলী নিজেই গাড়ি চালানোর চেষ্টা করছিলেন। তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি আগে কোথাও গাড়ি চালানো শেখেননি। গাড়ি খালে পড়ার আগে চালক রাকিবকে সরিয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনির হোসেন চালকের আসনে বসেন। 

স্থানীয় গ্যারেজের মিস্ত্রিরা জানান, গাড়িটির সামনের অংশ ও একপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মেরামতে আনুমানিক ৩ থেকে ৫ লাখ টাকা ব্যয় হতে পারে।

জিপচালক মো. রাকিব এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, বিষয়টি জানতে হলে প্রকৌশলীর সঙ্গে কথা বলেন। এ দুর্ঘটনায় আমার বুকে আঘাত লেগেছে। খালের বাম পাশে গাড়ি পড়ায় একই পাশে বসার কারণে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি।

এ ব্যাপারে জানতে চাইলে নিজের ড্রাইভিং লাইসেন্স নেই এবং গাড়ি চালাতে পারেন না স্বীকার করে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, সামনে একটি সিএনজিচালিত অটোরিকশার কারণে দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি ভুল পাশে ছিল না, বরং সঠিক পাশ অর্থাৎ সড়কের বাম পাশেই চলছিল। সাইকেল আরোহী দুইজন সড়কে ছিটকে পড়লেও তেমন কিছু হয়নি। আমি নিজে তাদের সাথে কথা বলেছি।

গাড়ি চালাতে না পারা ও লাইসেন্স না থাকলেও চালকের আসনে বসা প্রসঙ্গে জানতে চাইলে প্রকৌশলী বলেন, এভাবে আমাকে প্রশ্ন করতে পারেন না। আমি গাড়ি চালিয়েছি বা চালাইনি সেটি উপস্থিত সকলে দেখেছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সোনাগাজীতে সরকারি গাড়ি খালে ফেললেন প্রকৌশলী

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x