ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নেই পরিবেশ ছাড়পত্র: পরশুরামে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

পরশুরামের বক্সমাহমুদ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মালিক হারুনুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় 'মেসার্স বক্সমাহমুদ ব্রিকস' এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আখতার নূর।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কাগজপত্র না থাকায় গত বছরের

‎২ ডিসেম্বর ভ্রাম্যমান আদালতের অভিযানে মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফেকচার নামের ইটভাটার ছাড়পত্র না থাকায় চিমনী ভেঙ্গে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরে ভাটা চালু করে আবারও ইট উৎপাদন করছিল মালিকপক্ষ। শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত আবারও সেই ইটভাটায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিক হারুনুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আখতার নূর জানান, অবৈধভাবে ইট তৈরি করা এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) নীতিমালা, ২০১৩ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও বিদ্যুতের সংযোগ বিছিন্ন করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নেই পরিবেশ ছাড়পত্র: পরশুরামে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x