ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

লাইসেন্সবিহীন কার্যক্রম: সোনাগাজীর ডাকবাংলা ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা

সোনাগাজী উপজেলার ডাকবাংলা মোড়ে অবস্থিত ডাকবাংলা ল্যাবে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফার্মেসি লাইসেন্স না থাকাসহ লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ডাকবাংলা ল্যাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া বলেন, অভিযানকালে প্রতিষ্ঠানের ফার্মেসি লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না করা এবং প্রয়োজনীয় কাগজপত্রে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব ত্রুটির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লাইসেন্সবিহীন কার্যক্রম: সোনাগাজীর ডাকবাংলা ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x