ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন: ভোটার ১৮২৫, ভোটগ্রহণ হতে পারে ৯ মে

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে ২৭টি শাখা কমিটির আওতায় মোট ভোটার হয়েছেন ১ হাজার ৮২৫ জন। প্রাথমিকভাবে আগামী ৯ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

শহর ব্যবসায়ী সমিতি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ১ হাজার ৮২৫ জনের ভোটার তালিকা প্রস্তুত করে শাখা কমিটির কাছে পাঠানো হয়েছে আহবায়ক কমিটির সভায় প্রাথমিকভাবে আগামী ৯ মে নির্বাচনের ভোটগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহবায়ক আলাল উদ্দিন আলাল দৈনিক ফেনীকে বলেন, প্রাথমিকভাবে ১ হাজার ৮২৫ জনের ভোটার তালিকা প্রস্তুত করে শাখা কমিটির কাছে পাঠানো হয়েছে। এ তালিকায় কোন ত্রুটি থাকলে সংশোধন করা হবে। মে মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে| তবে প্রাথমিকভাবে ৯ মে ভোটগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ভোটার সংখ্যা অনেক কম| ট্রেড লাইসেন্স জটিলতায় এ সংখ্যা কমে গেছে। তবে এ নির্বাচন বহুল প্রতীক্ষিত্য। ২০১৭ সালের পর এ সংগঠন ব্যবসায়ীদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়| সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের প্রতিনিধি বাছাইয়ে আমরা বদ্ধপরিকর।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন: ভোটার ১৮২৫, ভোটগ্রহণ হতে পারে ৯ মে

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x