ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ইলিশ উৎপাদন বাড়াতে সোনাগাজীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সোনাগাজীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার চর খন্দকার জেলে পাড়ায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাটকা সংরক্ষণ ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে জাটকা আহরণ থেকে বিরত থাকলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেদের অর্থনৈতিক উন্নয়নেও তা সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে রোমেন শর্মা বলেন, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন হয়ে আইন মেনে চলতে হবে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সচেতনতা আন্দোলন। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং মৎস্য সম্পদ টেকসইভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।

আলোচনা সভা শেষে জাটকা সংরক্ষণে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ইলিশ উৎপাদন বাড়াতে সোনাগাজীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x