ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সোনাগাজীর আল আকসা রেস্টুরেন্টকে জরিমানা

সোনাগাজী পৌর শহরের একটি রেস্টুরেন্টে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পৌর শহরের আল আকসা বিরিয়ানি এন্ড কাবাব রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর, খাবার প্রস্তুতের স্থান ও বিভিন্ন সরঞ্জাম অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রেখে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া বলেন, অভিযানকালে রেস্টুরেন্টের রান্নাঘরে অপরিষ্কার বাসনপত্র, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি উপেক্ষার বিষয়টি নজরে আসে। এ সময় রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী দেলোয়ার হোসেনকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

তিনি আরও বলেন, মাহে রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষায় বাজার, হোটেল ও রেস্টুরেন্টে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হচ্ছে। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সোনাগাজীর আল আকসা রেস্টুরেন্টকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x