ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বালু উত্তোলন ও পরিবহনে ঝুঁকির মুখে সেতু, প্রশাসনের নিষেধাজ্ঞা

সোনাগাজী উপজেলার ওলামা বাজার–নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ সাহেবেরঘাট সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে বালু পরিবহন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) ফেনীর জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ওলামা বাজার থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত আঞ্চলিক সড়ক সংযোগ রক্ষাকারী সাহেবেরঘাট ব্রীজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেতু সংলগ্ন ছোট ফেনী নদী পথে পার্শ্ববর্তী জেলা থেকে বালু সরবরাহ ও পরিবহন করার কারণে সেতুটি বর্তমানে ঝুঁকির মুখে পড়েছে। এতে স্থানীয় জনগণও ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।

এ পরিস্থিতিতে বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন এবং সড়ক বিভাগ ফেনীর মতামতের ভিত্তিতে সরকারি সম্পদ রক্ষার্থে ওলামা বাজার–কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়ক ও সাহেবেরঘাট ব্রীজের ওপর দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট ফেনী নদী থেকে সড়ক বা নৌপথে বালু উত্তোলন, সরবরাহ, পরিবহন কিংবা সড়কের ধারে বালু স্তূপ করে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া সেতুর ওপর দিয়ে ২০ টনের বেশি অতিরিক্ত বোঝাই (ওভারলোডেড) যানবাহন চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে এলাকায় মজুদ থাকা বালু স্থানান্তরের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের নিষিদ্ধ কার্যক্রমের তথ্য পাওয়া গেলে উপজেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য স্থানীয় নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বালু উত্তোলন ও পরিবহনে ঝুঁকির মুখে সেতু, প্রশাসনের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x