ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মিরসরাইয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পাড়া বৈঠক

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আ্যডভোকেট ছাইফুর রহমানের নির্বাচনী গণসংযোগ ও পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ ও পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়। 

আ্যডভোকেট ছাইফুর রহমান বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজী বন্ধ করে দেওয়া হবে। বালু মহাল দখল, অবৈধ মাটি কাটা, গাছ কাটা, মাটি কাটা বন্ধ করে দেওয়া হবে। জামায়াত ইসলামী সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত।’ 

তিনি আরও বলেন, মিরসরাই হবে সাসটেইনেবল মিরসরাই৷ এই এলাকা হবে আধুনিক পর্যটকবান্ধব শহর হবে৷ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দক্ষ শ্রমিক নিয়োগে স্থানীয় তরুণদের প্রশিক্ষিত করা হবে৷ 

এসময় ছাইফুর রহমানকে উদ্দেশ্য করে বক্তব্যরা বলেন, ছাইফুর রহমান এই মিঠানালার সন্তান৷ তার সম্পর্কে আমাদের সব জানা৷ তার লেখাপড়া তার যোগ্যতা সে অনন্য৷ এই মিঠানালা এলাকা থেকে আজ পর্যন্ত কেউ সংসদ সদস্য প্রার্থী হয় নাই৷ ছাইফুর রহমান আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের ভাই, তাকে ভোট দিয়ে জয় যুক্ত করা আমাদের দায়িত্ব৷ দলমত নির্বিশেষে আমরা ছাইফুর রহমানকে জয়যুক্ত করতে হবে৷ 

এসময় বক্তব্য রাখেন সমাজ সেবক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বাহার, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নুরুল করিম, সাবেক নেতা শিবির জামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি মাঈন উদ্দিন রায়হান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আরিফুর রহমানসহ জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মিরসরাইয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পাড়া বৈঠক

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x