ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মতিগঞ্জে ফুটবল খেলার মাঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সোনাগাজীর মতিগঞ্জে খেলার মাঠে বিদ্যুৎস্পৃষ্টে সাইদ হোসেন নূর (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সাতাবাড়িয়া হেকিম ডাক্তার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাইদ মতিগঞ্জ ইউনিয়নের সাতাবাড়িয়া এলাকার মুদি ব্যবসায়ী নাছির আহমেদের ছেলে। সে মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইদ রাতে সাতাবাড়িয়া হেকিম ডাক্তার বাড়ির পাশে মিনিবার ফুটবল খেলে। খেলা শেষে বিদ্যুতের একটি লাইন খুলতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পড়ে যান। তাৎক্ষণিক আশপাশে থাকা অন্য কিশোররা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় বাসিন্দা রকি আহমেদ নেহাল বলেন, সাইদ হোসেন নূর অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে ছিল। সকলের সঙ্গে সে ভালোভাবে মিশতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ওই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মতিগঞ্জে ফুটবল খেলার মাঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x