ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে সেনাবাহিনীর কম্বল বিতরণ

সোনাগাজীতে সেনাবাহিনীর কম্বল বিতরণ

সোনাগাজীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ফ্লেমিং ফোরটি ওয়ান ক্লাবের আয়োজনে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

জানা গেছে, কনকনে শীতের মধ্যে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক কার্যক্রম হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে শতাধিক নারী, পুরুষ ও বৃদ্ধ কম্বল গ্রহণ করেন। শীতবস্ত্র পেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় ফেনী জেলা সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর রায়হানুল আবেদীন, সোনাগাজী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আলিফ আল গনি, ডাকবাংলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সোনাগাজীতে সেনাবাহিনীর কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজীতে সেনাবাহিনীর কম্বল বিতরণ
0:00 0:00
1.0x