ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী -১: কোটিপতি আইনজীবী কামাল উদ্দিন

ফেনী -১: কোটিপতি আইনজীবী কামাল উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এস এম কামাল উদ্দিন। বর্তমানে তিনি স্থাবর-অস্থাবর সম্পত্তি অনুযায়ী ১ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ৫০২ টাকার মালিক। তিনি বছরে আয় করেন ১৬ লাখ ৬২ হাজার ১৯৪ টাকা। তিনি ৫টি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছিলেন,যার মধ্যে ৪টি থেকে খালাস ও একটি থেকে অব্যাহতি পেয়েছেন।

ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেওয়ার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।

হলফনামায় দেওয়া তথ্যানুযায়ী, স্থাবর-অস্থাবর সম্পত্তি অনুযায়ী বর্তমানে তিনি ১ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ৫০২ টাকার মালিক। এরমধ্যে অস্থাবর সম্পদের মূল্য ৫৭ লাখ ৩ হাজার ৩৫৭ টাকা ও স্থাবর সম্পত্তির মূল্য ৬৬ লাখ ৮৫ হাজার ১৪৫ টাকা। তিনি বছরে আয় করেন ১৬ লাখ ৬২ হাজার ১৯৪ টাকা। তার পরিবারের সকলেই তার উপর নির্ভরশীল, যাদের কোন আয় নেই বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, এস এম কামাল উদ্দিন বাড়ি, এপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া হিসেবে বার্ষিক আয় দেখিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৬৫৮ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত হিসেবে ১ লাখ ৪৯ হাজার ৩৯১ টাকা, পেশা থেকে বছরে ১৩ লাখ ২৮ হাজার ১৪৫ টাকা আয় দেখানো হয়েছে।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, এস এম কামাল উদ্দিনের অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা রয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৩৬৩ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ২৩ লাখ ২৪৩ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার রয়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৩২ টাকার।সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট), ডাক সঞ্চয়পত্র ও ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ রয়েছে ২৫ লাখ ২০ হাজার ৮১৯ টাকা। তার বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেল যানের অধিগ্রহণকালীন মূল্য ১০ লাখ টাকা, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে ২ লাখ ৫৬ হাজার টাকা। ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র ও অন্যান্য সম্পদের মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৪৫ হাজার টাকা।

হলফনামায় দেখা গেছে, এস এম কামাল উদ্দিনের স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি রয়েছে ২ লাখ টাকা, অকৃষি জমি ১৩ লাখ টাকা। তার ৫১ লাখ ৮৫ হাজার ১৪৫ টাকা মূল্যের ২টি বাড়ি ও এপার্টমেন্ট রয়েছে। বছরে তিনি ১ লাখ ৬৪ হাজার ৪৩৯ টাকা আয়কর প্রদান করেন। তার একক বা যৌথ ঋণ, ঋণ খেলাপি কিংবা দেনা নেই বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

এসএম কামাল উদ্দিন পেশায় একজন আইনজীবী। শিক্ষা জীবনে তিনি এমএসএস ও এলএলবি সম্পন্ন করেছেন। তিনি ফুলগাজী উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী, মাতা মোসা: দেলওয়ারা বেগম। তার স্ত্রীর নাম সাহিদা আক্তার যিনি একজন গৃহিণী।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী -১: কোটিপতি আইনজীবী কামাল উদ্দিন

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনী -১: কোটিপতি আইনজীবী কামাল উদ্দিন
0:00 0:00
1.0x