ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের শোক

ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী ও ফেনীর সন্তান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশের রাজনীতিতে আপসহীন এ রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনাবসানে ফেনীসহ সারাদেশে গভীর শোকের ছায়া নেমেছে।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি আতিয়ার সজল ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে শূণ্যতা তৈরী হয়েছে। এ শূণ্যতা কোনভাবরই পূরণ হবার নয়। একজন সাধারণ গৃহিণী থেকে দেশের বারবার প্রধানমন্ত্রী এটি বিশ্বের ইতিহাসে অদ্বিতীয়।  সংগঠনের পক্ষ হতে তারা মরহুমের পরিবার ও শোকার্ত জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের একাধিক ক্রান্তিকালে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া। নব্বইয়ের গণ-অভ্যুত্থানে কালজয়ী সংগ্রামের কারণে তিনি আপসহীন নেতা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে তিনি অম্লান রয়েছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের শোক

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x