ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

কৃষি জমির মাটি কাটা: সোনাগাজীতে লাখ টাকা জরিমানা

কৃষিজমির টপ সয়েল কাটায় সোনাগাজীতে মোহাম্মদ বাবর নামে এক স্ক্যাভেটর চালককে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে চরচান্দিয়া ইউনিয়নের সাহেবঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোহাম্মদ বাবর নামের স্ক্যাভেটর চালককে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

কৃষি জমির মাটি কাটা: সোনাগাজীতে লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

কৃষিজমির টপ সয়েল কাটায় সোনাগাজীতে মোহাম্মদ বাবর নামে এক স্ক্যাভেটর চালককে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে চরচান্দিয়া ইউনিয়নের সাহেবঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোহাম্মদ বাবর নামের স্ক্যাভেটর চালককে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x